slider
দাউদকান্দি বরকোটা স্কুল এন্ড কলেজে বাস উপহার অনুষ্ঠানে জে. ভুইয়া

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ মঙ্গলবার দুপুরে দাউদকান্দি উপজেলার বরকোটা স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের জন্য সরকারি বরাদ্দকৃত একটি মিনিবাস উপহার উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ড. কামাল উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) মোহাম্মদ সুবিদ আলী ভুঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোহাং জসিম উদ্দিন। এছাড়া বক্তব্য রাখেন বিটেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির ভুইয়া, আব্দুল আউয়াল মাষ্টার, দাতা সদস্য বিল্লাল হোসেন ভুইয়া ও সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান। প্রথমে প্রধান অতিথি মহোদয় ফিতা কেটে বাসটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে ছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন করেন।


