slider

নাটোরে পিপিআর ও খুরারোগ নিয়ন্ত্রন প্রকল্প চালুর দাবীতে মানববন্ধন

নাটোর প্রতিনিধি : পিপিআর রোগ নির্মুল ও খুরারোগ নিয়ন্ত্রন প্রকল্প দেশব্যাপী সম্প্রসারণ ও ভ্যাক্সিনেটরদের মাসিক সম্মানীসহ ৬ দফা দাবীতে নাটোরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ ভলান্টিয়ার ভ্যাকসিনেটর এসোসিয়েসন, নাটোর জেলা শাখার আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি শরিফুল ইসলাম, সাধারন স¤পাদক আল মামুন সুমন, সদর উপজেলার সভাপতি মাহামুদুল হাসান। এসময় কেন্দ্রী কমিটির সভাপতি কামরুজ্জামান, সাধারণ স¤পাদক আরমান, সাংগঠনিক স¤পাদক আবু সুফিয়ান প্রমুখ।
এসময় বক্তারা মৎস্য ও প্রাণী স¤পদ অধিদপ্তরের পিপিআর রোগ নির্মুল ও খুরারোগ নিয়ন্ত্রন প্রকল্প সারাদেশ ব্যাপী সম্প্রসারণ, প্রকল্প স্থানীয় করণ, ভ্যাক্সিনেটরদের মাসিক সম্মানী এবং যাতায়াতের জন্য বাইসাইকেলসহ ৬ দফা দাবী জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button