slider

মানিকগঞ্জে তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সিপিবি”র মানববন্ধন

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : দ্রব্যমূল্যের ঊর্ধগতি ডিজিটালের একি গতি, “দুঃশাসন হটাও ব্যাবস্থা বদলাও” এই ধরনের বিভিন্ন স্লোগান কে সামনে রেখে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মানিকগঞ্জ জেলা কমিটি আজ মানিকগঞ্জ প্রেস ক্লাব চত্বরে দুপুর ১২.০০ ঘটিকা থেকে ১.০০ ঘটিকা পর্যন্ত প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সিপিবি মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি কমরেড অধ্যাপক আবুল ইসলাম সিকদার এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক কমরেড মুজিবুর রহমান মাস্টার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কমরেড আব্দুল মান্নান, কৃষক সমিতির জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড সেতোয়ার হোসেন খান, যুব ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য কমরেড আরশেদ আলী মাস্টার, সিপিবি ঘিওর উপজেলা কমিটির সভাপতি কমরেড দুলাল বিশ্বাস, সিংগাইর উপজেলা কমিটির সভাপতি কমরেড নাসির উদ্দীন, সিপিবি পৌর কমিটির সাধারণ সম্পাদক কমরেড মো.নজরুল ইসলাম, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আহবায়ক কমরেড আব্দুর রাজ্জাক, সিপিবি জেলা কমিটির কোষাধ্যক্ষ কমরেড খুশী মোহন দাস, সিপিবি শিবালয় উপজেলার সভাপতি কমরেড মো.বাদল মিয়া,ছাত্র ইউনিয়ন জেলা কমিটির সাধারন সম্পাদক মো.রাসেল আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন ইদের ছুটির মধ্য সরকার কারসাজি করে এক লাফে তেলের দাম ৩৮ টাকা বাড়িয়ে জনগণের সাথে প্রতারণা ও তামাশা করছে। তেলসহ নিত্যপন্যের দাম বৃদ্ধির জন্য অসাধু ব্যাবসায়ী সিন্ডিকেট এখনই ভাঙতে না পারলে সরকারকে কঠোর মূল্য দিতে হবে। ইউক্রেন- রাশিয়ার যুদ্ধের দোহাই দিলে চলবে। দাম বৃদ্ধির প্রকৃত কারণ বের করে এখনই প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের জোর দাবি করছি। না করলে সামনে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button