slider

পত্নীতলায় সড়ক দূর্ঘটনায় এক যুবক নিহত

গোলাম রাব্বানী, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলায় সড়ক দূর্ঘটনায় শাহিন আলম (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত শাহিন আলম উপজেলার নির্মইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।
জানাগেছে, আজ শুক্রবার (০৬ মে) সকাল সাড়ে ১১টা নাগাদ বেলঘোড়িয়া মোড়ে নজিপুরগামি বেপোরোয়া গতির এক বাস শাহিন আলমকে ধাক্কা দেয়। আহত অবস্থায় শাহিন আলমকে পত্নীতলা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশাঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) রেফার্ড করেন।
রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা নাগাদ তার মৃত্যু হয়। শাহিন আলমের অকাল মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছে ছাত্রদল ও তার রাজনৈতিক দলের স্থানীয় নেতা-কর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button