হরিরামপুরে প্রাক্তণ ছাত্রদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের সকল ব্যাচের প্রাক্তণ ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির অায়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩০ এপ্রিল (শনিবার) সন্ধ্যায় বিদ্যালয় প্রাঙ্গনে এ ইফতার ও দোয়া মাহফিলের অায়োজন করা হয়।
বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক প্রাক্তন ছাত্র আনোয়ার হোসেন ভূইয়ার সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক দেওয়ান সাইদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজিম খান। এছাড়াও বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তণ ও বর্তমান ছাত্র, সাংবাদিক ও উদযাপন কমিটির সকল সদস্যবৃন্দসহ সহস্রাধিক ছাত্ররা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব মেহেদী হাসান হিপু। সঞ্চালনা করেন প্রাক্তণ ছাত্র রবিউল ইসলাম রাজা।
উল্লেখ্য, সম্প্রতি বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের একটি প্রাক্তন ছাত্রদের সমন্বয়ে আনোয়ার হোসেন ভূইয়াকে আহ্বায়ক ও মেহেদী হাসান হিপুকে সদস্য সচিব করে একটি উদযাপন কমিটি গঠন করা হয়।




