slider

সাভার মডেল থানার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সোহেল রানা, সাভার (ঢাকা)প্রতিনিধি : ঢাকা জেলার সাভার মডেল থানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটায় সাভার মডেল থানা জামে মসজিদে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম, পিপিএম । সঞ্চালনায় ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন চৌধুরী মাসুদ ।
সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা সমাজে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের অপরাধের কথা তুলে ধরে তা থেকে বিরত থাকতে ধর্মীয় গুরুত্বের কথা তুলে ধরেন। পরে পুলিশের পক্ষ থেকে আমন্ত্রিত বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় এক হাজার মানুষকে ইফতার করানো হয় ।
এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, সাভার পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল গনি, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাজহারুল ইসলাম, সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সায়েমুল হুদা, মুক্তিযোদ্ধা চেতনা বাস্তবায়ন মঞ্চের সভার পৌরসভা কমিটির সভাপতি ও সাভার মডেল থানার অর্থ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলাউদ্দিন সহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ।
আয়োজিত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ব্যাংক কলোনী মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো: আব্দুল্লাহ, সঙ্গে ছিলেন সাভার মডেল থানার খতিব মুফতি ফয়েজ আহমেদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button