slider

জয়পুরহাটে গৃহহীন ৬৯ টি পরিবারের জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে

জয়পুরহাট প্রতিনিধি : দেশব্যাপি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জমি ও গৃহ হস্তান্তর উপলক্ষে জয়পুরহাটে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১১ টায় সদর উপজেলা মিলনায়তনে অনুষ্টিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাসুম আহমদ ভূঞা,জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, উপজেলা নিবাহী কর্মকর্তা আরাফাত হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল সহ অন্যনরা।
এসময় সদর উপজেলার গৃহহীন ৬৯ টি পরিবারের জমি ও গৃহ অতিথিরা হস্তান্তর করেন । জয়পুরহাট জেলায় ৫ টি উপজেলায় ২০৬ টি পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করা হয় ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button