slider
ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১৫০ ভুমিহীন পরিবার পেল নতুন ঘর

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে তৃতীয় পর্যায়ে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ১৫০ গৃহ ও ভুমিহীন পরিবার পেলেন দুই শতক জমিসহ নতুন ঘর। সারাদেশের ন্যায় গতকাল মঙ্গলবার ধামরাই উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গৃহ ও ভুমিহীন ১৫০ পরিবারের মাঝে দুই শতক জমিসহ নতুন ঘরের দলিল হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যন মোহাদ্দেছ হোসেন, পৌর মেয়র গোলাম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ভাস্কর দেবনাথ বাপ্পি, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা প্রমূখ।



