slider

ঝালকাঠিতে ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঁঠালিয়ায় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার বিনাপানি বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-যশোরের ঝিকরগাছা থানার ফেনসিডিল ব্যবসায়ী বাবলুর রহমান দফাদার ওরফে বাবলু ও জয়দেব দাস।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, শনিবার ভোররাত ৩ টার দিকে একটি পিকআপে করে তারা ফেনসিডিল ডেলিভারি দিতে আসেন। এসময় তাদের তল্লাশি চালিয়ে ৮০ বোতল নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে পিকআপসহ তাদের আটক করে কাঁঠালিয়া থানায় নেয়া হয়।

কাঁঠালিয়া থানার ওসি শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরে তাদেরকে ঝালকাঠির জেলাহাজতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button