slider

বিএম কলেজের পুকুর থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার

মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি প্রতিনিধি : বরিশাল বিএম কলেজের পুকুরে বন্ধুদের সঙ্গে সাঁতার প্রতিযোগিতায় নেমে পানিতে ডুবে কলেজছাত্র মারা গেছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় কলেজের কলা ভবন সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত সীমান্ত কর্মকার নগরীর শেরে বাংলা সড়কের বাসিন্দা অরুণ কর্মকারের ছেলে ও আলেকান্দা কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বন্ধুদের নিয়ে সাঁতার প্রতিযোগিতায় নেমে সিমান্ত নিখোঁজ হয়। বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে দুপুর আড়াইটার দিকে তাকে উদ্ধার করে ডুবুরি দল। তাকে শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button