দাউদকান্দি’র বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরামের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : শুক্রবার বিকেলে দাউদকান্দি উপজেলার বিটেশ্বর এস আর আদর্শ বিদ্যালয় প্রাঙ্গণে বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরামের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মো.নূর আলম এর সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম (শরীফ প্রধান) এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর কামাল মডার্ন হসপিটাল এন্ড ডেন্টাল কেয়ারের ম্যানেজিং ডাইরেক্টর ও জাতীয় মানবাধিকার সোসাইটির ভাইস-প্রেসিডেন্ট রোটারিয়ান আলহাজ্ব মো. কামাল উদ্দিন। প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক ধর্মীয় আলোচক আল্লামা সাইফুল ইসলাম জিহাদি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান মো. শাহীন আহম্মেদ চৌধুরী।আরো বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম সংগঠক এডভোকেট মো. রাসেল রাফী ও মো. সজীব তালুকদার প্রমুখ। আলোচিত ও আদর্শিক এই সংগঠনের নেতাকর্মীরা আছর ও মাগরিব নামাজ একসাথে আদায় করেন।




