slider

সাংবাদিক সাঈদ আজিজের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

রংপুর অফিস : রংপুর রিপোর্টার্স ক্লাবের কার্য নির্বাহী কমিটির অন্যতম সদস্য, দৈনিক নতুন স্বপ্ন পত্রিকার প্রকাশক ও সম্পাদক, বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগীয় সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কমিশনের রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মোঃ আব্দুল আজিজ চৌধুরী সাঈদের ওপর দৃস্কৃতিকারীদের হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রংপুর রিপোর্টার্স ক্লাব। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার ( ১২ এপ্রিল) বিকেল চারটায় রংপুর রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে এ ঘটনার প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সমাবেশে ক্লাব নেতৃবৃন্দ এই নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন এবং দাবি জানান। ক্লাবের সভাপতি নজরুল ইসলাম রাজুরসভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যনির্বাহী সদস্য মোজাফফর হোসেন, কার্য নির্বাহী সদস্য চঞ্ছল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, কোষাধ্যক্ষ শফিউল করিম শফিক, দপ্তর সম্পাদক বাদশাহ ওসমানী , বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগীয় সভাপতি এনামুল হক স্বাধীন, তৃণমূল সাংবাদিক সোসাইটির গঙ্গাচড়া শাখা সাধারণ সম্পাদক রিয়াদুজ্জামান রিয়াদ প্রমুখ। এসময় বক্তারা বলেন, হামলায় সাংবাদিক সাঈদ রোজাদার অবস্থায় বুকে, মুখে, হাতে এবং পায়ে গুরুতর জখম ও আঘাতপ্রাপ্ত হয়েছেন। বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি আইনের আশ্রয় নিয়েছেন। হামলাকারীরাও চিহ্নিত। দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা। প্রতিবাদ সমবেশ থেকে বুধবার (১৩ এপ্রিল) রংপুর মহানগরীর কাচারীবাজার জিরো পয়েন্টে বাংলাদেশ প্রেসক্লাব আয়োজিত মানববন্ধনের সাথে একাত্মতা প্রকাশ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button