slider

বিশ্ব স্বাস্থ্য দিবসে প্রান্তজনের কাছে হাসপাতাল সেবা ছড়িয়ে দেয়ার প্রত্যয়

মো. নজরুল ইসলাম : “সুরক্ষিত বিশ্ব,নিশ্চিত স্বাস্থ্য” এই প্রতিপাদ্য কে সামনে রেখে মানিকগঞ্জ জেলা সিভিল সার্জন এর আয়োজনে এবং মানিকগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম, বাংলাদেশ হেলথ ওয়াচ ও বারসিক এর সহযোগিতায় আজ সকাল ১০.০০- ১২.০০ ঘটিকা পর্যন্ত মানিকগঞ্জ আধুনিক সদর হাসপাতাল চত্বর থেকে জনগণের স্বাস্থ্য অধিকার প্রান্ত জনের কাছে পৌঁছে দেয়ার দাবিতে মানববন্ধন,মিছিল ও বিনামূল্যে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন অফিসার ডাঃ মোয়াজ্জেম আলী খান চৌধুরীর সভাপতিত্ত্বে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলা ও অধিকার বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুক্তার রায়হান, সাবেক সিভিল সার্জন অফিসার ডাঃ মো.লুৎফর রহমান, জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এর সভাপতি ডাঃ পঙ্কজ কুমার মজুমদার, সংগঠনের সহসভাপতি লক্ষী চ্যাটার্জী, সমাজকর্মী এ্যাড.দীপক কুমার ঘোষ ও বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায় প্রমুখ।
বক্তারা বলেন- কোভিড-১৯ মোকাবিলায় সরকার উন্নত দেশের তুলনায় যথাযথ সফলতা দেখাতে পেরেছে। স্বাস্থ্য সেবায় আমাদের কিছু সমস্যা থাকার পরও সরকার এর যুগোপযোগী পদক্ষেপ এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও পেশাজীবি সংগঠনের উদ্যোগের কারনে ভবিষ্যতে এই সমস্যাগুলো মোকাবিলা করে দেশের স্বাস্থ্যখাতকে আরো শক্তিশালী করা সম্ভব হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button