slider

মোটরসাইকেল দূর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া বাজার এলাকায় ট্রলির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ইব্রাহিম হোসেন রোমান (২২) নামে ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোমান বলড়া ইউনিয়নের উত্তর পিপুলিয়া গ্রামের ইসমাইল শিকদারের ছেলে। তিনি হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি ছিলেন।
সরজমিনে জানা যায় নিহত ইব্রাহিম আনান রুমান ভাড়ারিয়া বাজার থেকে তার পূর্ব পরিচিত এক নারীকে নিয়ে বালিরটেকের উদ্দেশে যাচ্ছিলেন।
ভাড়ারিয়া অতিক্রম করার সময় পেছনে থাকা নারীর বোরকা মোটরসাইকেলের চাকায় পেচিয়ে যায়। মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রুমান ও সাথে থাকা নারী রাস্তায় লুটিয়ে পড়েন। এ সময় সামনে থেকে দ্রুত গতিতে ছুটে আসা মাটিবাহী ট্রলির চাপায় মাথায় আঘাত পান ও রক্তক্ষরণ শুরু হয়। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। মোটরসাইকেল আরোহী নারীর পরিচয় সম্পর্কে জানা যায়নি। নিহত ইব্রাহিম আনান রুমান বলড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।
হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তানভীর সিদ্দিক বলেন, ট্রলির ধাক্কায় নিহত রোমান বলড়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। আজ মোটরসাইকেল চালিয়ে ভাড়ারিয়া যাচ্ছিলেন। রাস্তায় ইটভর্তি ট্রলি ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান। এ সময় ট্রলির চাকা তাঁর ওপর দিয়ে উঠে যায়।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, ইটভর্তি ট্রলির ধাক্কায় রোমান ইসলাম নামের একজন নিহত হয়েছেন। ভাড়ারিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রোমান মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ সময় ইটভর্তি ট্রাকের ধাক্কায় ছিটকে পড়েন। স্থানীয় লোকজন হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানা আইনি ব্যবস্থা নেবে।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুল রউফ বলেন, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button