slider

নিয়ামতপুরে গলায় ফাঁস দিয়ে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে শ্রাবনী আক্তার চাঁদনী (১৫) নামে এক মাদ্রাসার ছাত্রী বাবা-মার উপর অভিমান করে ২১ মার্চ সোমবার সকাল ৮টায় সেলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শ্রাবনী আক্তার চাঁদনী উপজেলার সদর ইউনিয়নের নিয়ামতপুর হিন্দুপাড়ার হাবিবুর রহমানের কন্যা। সে নিয়ামতপুর আলিম মাদ্রাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, শ্রাবনী আক্তার চাঁদনী সকাল ৮টায় তার দাদা হায়দার আলীর শয়ন কক্ষে বাড়ির লোকজনের অগোচরে দরজা লাগিয়ে সেলিং ফ্যানের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এ বিষয়ে থানায় বাবা হাবিবুর রহমান রহমান একটি অপমৃত্যুর সাধারণ ডায়েরী করেন।
হাবিবুর রহমান বলেন, ঘটনার দিন সকাল ৮টায় আমার মেয়ে শ্রাবনী আক্তার চাঁদনী আমাকে খাবার খেতে বলে, আমি পরে খাবো বলে মাঠে কাজ করতে চলে যাই। সকাল সাড়ে নয়টায় মোবাইল ফোনে জানতে পারি আমার মেয়ে শ্রাবনী আক্তার চাঁদনী আমার বাবা হায়দার আলীর শয়ন কক্ষে সেলিং ফ্যানের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তিনি আরো জানান, আমার মেয়ে চাঁদনী বড় রাগী মেজাজের ছিলো।
নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ হুমায়ন কবির প্রতিনিধি পাঠিয়ে এ ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button