slider

হরিরামপুরে এম এ রাজ্জাক আদর্শ উচ্চ বিদ্যালয়ে ক্রিকেট উৎসব অনুষ্ঠিত

জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মাপাড়ের এম এ রাজ্জাক আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট উৎসব (মওসুম ২) ও গানের আসর আয়োজন করে সাবেক শিক্ষার্থীরা।
১৮ মার্চ (শুক্রবার) বিদ্যালয়টির ফরমার স্টুডেন্টস এসোসিয়েশন এর আয়োজনে সকাল সাড়ে সাতটায় স্কুল মাঠে ক্রিকেট খেলার উদ্বোধন করেন আইন মন্ত্রনালয়ের সিনিয়র সহকারি সচিব তৈয়বুল আজহার । খেলায় উনিশটি ব্যাচের উনিশটি দল অংশ নেয়। ক্রিকেট উৎসব ও গানের আসরের আয়োজক কমিটির অন্যতম সদস্য সাইফুল ইসলাম বলেন, খেলায় উনিশ টি দল অংশ নেয়। খেলায় ২০০৪ ব্যাচ ২০১৩ ব্যাচকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। শনিবার সন্ধায় স্কুল মাঠে গানের আসর রয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফকির সাহেব গান পরিবেশন করবেন। নাদিম হোসেনের সঞ্চালনায় সন্ধ্যায় পুরষ্কার বিতরণে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম পুরস্কার বিতরণ করেন। এসময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসহাক আলী, হরিরামপুর থানা ওসি সৈয়দ মিজানুর ইসলাম, চিনি শিল্প কর্পোরেশনের ম্যানেজার মুনশী সোহাগ, ক্রিকেট সংগঠনক তানভীর হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া দুপুরে স্কুলের সাবেক প্রধান শিক্ষক ওসমান মিয়া ও সাবেক সিনিয়র শিক্ষক অজিত চক্রবর্তীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button