slider
বাঘাইছড়িতে ৩ লাখ টাকার চিকিৎসা সহায়তা প্রদান

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়িতে ক্যাসার সহ দুরারোগ্য রোগে আক্রান্ত ৬ জন রোগীকে নগদ ৫০ হাজার টাকা করে ৩ লাখ টাকার চিকিৎসা সহায়তা প্রদান করেছে উপজেলা সমাজ সেবা কার্যালয়। ১৫ মার্চ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম ভুক্ত ভোগী পরিবারের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জয়াস চাকমা বলেন প্রতি বছর ক্যানসার, লিভার সিরোসিস, কিডনি রোগী সহ দুরারোগ্য রোগে আক্রান্ত মানুষকে সমাজ সেবা কার্যালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব চিকিৎসা সহায়তা দেয়া হয়ে থাকে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন করলে সবাই এই চিকিৎসা সহায়তা পাবে।




