slider

নিয়ামতপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ “ টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে আন্তর্জাতিক নারী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। সোমবার ৮ মার্চ সকাল ১১টায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় নারী দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাদিরা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন।
আলোচনা সভায় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, প্রেস ক্লাব সভাপতি তোফাজ্জল হোসেন। আলোচনা সভার পূর্বে বেসরকারী প্রতিষ্ঠান সিসিডিবি’র উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

নিয়ামতপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বেসরকারী প্রতিষ্ঠান সিসিডিবি’র র‌্যালি ও মানববন্ধন
সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বেসরকারী প্রতিষ্ঠান সিসিডিবি’র উদ্যোগে র‌্যালি ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। ৮ মার্চ মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এ র‌্যালি ও মানববন্ধন করা হয়।
র‌্যালি ও মানববন্ধন কর্মসূচীতে অংশ গ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাদিরা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, সিসিডিবি’র সিনিয়র কর্মসূচী কর্মকর্তা কাওসার আল মামুন।
অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন সিসিডিবি’র প্রশিক্ষক হালিমা খানম, টেকনিক্যাল অফিসার একরামুল কবির, কমিউনিটি অর্গানাইজার ইকবাল হোসেন, ফিলিপ চন্দ্র রায়, জিনিয়া জামান প্রমূখ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button