slider

ধামরাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

ধামরাই (ঢাকা) সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে পুলিশের বাধার মুখে বিএনপির বিক্ষোভ মিছিল পণ্ড হয়ে গেছে। ত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদসহ বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে উপজেলা বিএনপি।
শনিবার সকাল ১১টার দিকে উপজেলা বিএনপির আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হলে মিছিলকারীদের বাধা দেয় পুলিশ। পরে পুলিশের বাধার মুখে বিক্ষোভকারীরা সিমা অটো রাইসমিলের সামনে কিছুক্ষণের জন্য বিক্ষোভ সমাবেশ করে।
পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব তমিজ উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব শামসুল ইসলাম, পৌর বিএনপির সদস্যসচিব আতিকুর রহমান, বিএনপি নেতা রকিবুর রহমান ফরহাদ প্রমুখ। এ সময় যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button