Uncategorized

মহান শহীদ দিবসে শিশুদের মাটির কারুকাজ শিল্প ও অচাষকৃত উদ্ভিদ মেলা

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : “সর্বস্তরে বাংলা ভাষা ও লোকায়ত সংস্কৃতি চর্চা করি” বাঙালী জাতি সত্তা সংরক্ষণ করি” এই ধরনের বিভিন্ন স্লোগানে নিয়ে অমর একুশে শহীদের রক্তের রংতুলিতে চেতনার মশাল উজ্জীবিত করতে সারা দুনিয়ায় বাংলা ও বিভিন্ন ভাষার মানুষসহ সারাদেশের সকল স্তরে সরকারি ও বেসরকারিভাবে শহীদ বেদিতে পুষ্পমাল্য ও শ্রদ্ধাজ্ঞাপনসহ অমর একুশের অনুষ্ঠানমালা উদযাপন করছেন।
তারই ধারাবাহিকতায় বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক তার কমিউনিটিতে বিভিন্ন ধরনের সৃজনশীল অনুষ্ঠানের আয়োজন করছে।
আজ মানিকগঞ্জ ঘিওর অঞ্চলের বানিয়াজুরী ইউনিয়নের শোলকুরা গ্রামে কৃষক গবেষক মাসুদ বিশ্বাসের বাড়ীতে পাড়ার শিশুদের আয়োজনে মাটির কারুকাজ ও অচাষকৃত উদ্ভিদের মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিশু শিক্ষার্থী আলিফ বিশ্বাস এর সভাপতিত্বে ও শিশু সংগঠক আবির হোসেন এর সঞ্চালনায় বিষয়ভিত্তিক ধারণা পত্র পাঠ করেন বারসিক কর্মকর্তা সুবীর কুমার সরকার।
আলোচনায় অংশগ্রহণ কারুশিল্পী রাদিফ হাসান, উদ্যমী যুবক জাহিদ মিয়া, শিক্ষার্থী সোহাগ নুর,মুহিনুল ইসলাম প্রমুখ। আরো উপস্থিত ছিলেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়, বারসিক প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
শিশুদের চিত্র পটে ফুটে ওঠে শহীদ মিনার,ঘর,ফুল, সাপের মহল,মই, আপেল,আম ইত্যাদি।
এছাড়াও সিংগাইর অঞ্চলের আঙ্গারিয়াতে শিশুদের আয়োজনে মাটির শহীদ মিনার,কলাগাছের শহীদ মিনার ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আমরা এই ধরনের কার্যক্রমের মাধ্যমে শিশুদের সৃজনশীলতাকে ফুটিয়ে তুলতে চাই, বহুত্ববাদী সাংস্কৃতিক সমাজ বিনির্মানে ঐক্যবদ্ধ সংগ্রাম জোরদার করতে চাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button