sliderস্থানিয়

হরিরামপুরে গ্রীষ্মকালীন উফশী ও হাইব্রিড জাতের শাক-সবজির বীজ ও সার বিতরণ

মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে কৃষি প্রণোদনা কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় গ্রীষ্মকালীন (উফশী ও হাইব্রিড) জাতের শাক-সবজির বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে ৯০০ জন কৃষকে বিতরণ করা হয়েছে৷

৮ জুলাই বুধবার বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে উপজেলা কৃষি অফিসার মো: তৌহিদুজ্জামান খান এর সভাপতিত্বে উক্ত প্রণোদনা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিজা বিসরাত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ সোহেল, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জহিরুল ইসলাম শুভ প্রমূখ।

উল্লেখ্য,প্রতি কৃষক এক বিঘা জমির জন্য কলমি শাক, লাউ, চালকুমড়া, পুঁই শাক, বেগুন,শসা, মিষ্টি কুমড়ার মোট ০.৩০০ কেজি বীজ ও রাসায়নিক সার ডিএপি ১৫ কেজি এবং এমওপি ১৫ কেজি পেয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button