Uncategorized

চিলমারীতে ছাত্রকে বলাৎকারের অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার

নয়ন দাস,কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের একটি নূরানী মাদরাসার ছাত্রকে (১৩) বলাৎকারের অভিযোগে ওই মাদরাসার শিক্ষক মাহমুদুল হাসানকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে বলাৎকারের ঘটনা ঘটে। এরপর বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা করলে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।
চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম এ তথ‌্য নিশ্চিত করেন।অভিযুক্ত শিক্ষক মাহমুদুল হাসানের বাড়ি চিলমারী উপজেলার ঢুষমারা থানার ডাটিয়ার চর গ্রামে।
মামলা সূত্রে জানা যায়, বুধবার রাতে শিক্ষক মাহমুদুল হাসান ওই মাদরাসার আবাসিক ছাত্রকে বলাৎকার করেন। এরপর ভুক্তভোগী ছাত্র বৃহস্পতিবার সকালে বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানায়। পরে শিশুটির মা মাদরাসা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে থানায় মামলা করেন। এরপর পুলিশ ওই মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেন।
চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামিকে শুক্রবার আদালতে পাঠানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button