Uncategorized

কোম্পানীগঞ্জে বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী ইমরান

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : বহুল প্রতীক্ষিত ও জনগুরুত্বপূর্ণ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ-দয়ারবাজার-ভাটরাই-হাদারপাড় রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
সোমবার(১৪ ফেব্রুয়ারী) দিনব্যাপী সফরে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তিনি।
বন্যা ও দুর্যোগ ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পূনর্বাসন প্রকল্পের আওতায় ১৪ কোটি ৪৬ লক্ষ টাকা ব্যয়ে ভোলাগঞ্জ-দয়ারবাজার রাস্তার ৩ কিলোমিটার, গ্রামীণ সড়ক সেতু ও কালভার্ট রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় উপজেলা হেডকোয়ার্টার-কাঠালবাড়ি-পাড়ুয়া বাজার ২ কোটি টাকা ব্যয়ে ১ কিলোমিটার ও ৪৭ লক্ষ টাকা ব্যয়ে হায়দরি বাজার-পিকে স্কুল-দরাকুল সড়কের পুনর্বাসনের ১ কিলোমিটার রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে মন্ত্রী ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রের দশ নম্বর ঘাটের অবকাঠামো নির্মাণের স্থান পরিদর্শন করেন এবং দশ নম্বরে স্থাপিত অস্থায়ী বাজার পরিদর্শন করেন। এর আগে মন্ত্রী এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ উপজেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষের হাতে উপহার সামগ্রী তুলে দেন। এবং ইমরান আহমদ কারিগরি কলেজের গবর্নিং বডির সভায় অংশগ্রহণ করেন।
দিনব্যাপী এসব কার্যক্রমে উপস্থিত ছিলেন, সিলেটের জেলা প্রশাসক মজিবুর রহমান, এসপি ফরিদ উদ্দিন, এলজিইডি নির্বাহী প্রকৌশলী ইনামুল কবির, জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদ, জৈন্তাপুর ডিগ্রি কলেজের প্রিন্সিপাল ফজলুল হক, কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, যুগ্ম সম্পাদক অকিল বিশ্বাস, ইয়াকুব আলী, যুবলীগের আহ্বায়ক হাজী আলাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুবলীগ নেতা জুয়েল আহমদ, ছাত্রলীগের সহ সভাপতি রুপক দাস, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button