সু-শিক্ষার কারিগর বরকোটা স্কুল এন্ড কলেজে ১৮০ জনের এ+

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার দাউদকান্দি উপজেলার অন্যতম বিদ্যাপীঠ বরকোটা স্কুল এন্ড কলেজে ২০২১ সালের এইচ এস সি পরীক্ষায় অংশ নিয়ে রোববার প্রকাশিত সরকারি ফলাফলে ১৮০ জন এ+ পেয়েছে। এখানে ৫৯৬ জন পরিক্ষার্থীর মধ্যে দুইজন অনুপস্থিত ছিলেন ফলে ৫৯৪ জন কৃতকার্য হয়। বরকোটা স্কুল এন্ড কলেজের সুদক্ষ অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দিন এর সার্বিক তত্বাবধানে সবুজে ঘেরা মনোরম প্রাকৃতিক পরিবেশে একাডেমিক ভবনে বরাবরই শিক্ষার্থীরা সাফল্য বয়ে আনে। কলেজটি কঠোর নিরাপত্তা বেষ্টিত ও ইভটিজিং এবং রাজনীতি মুক্ত। এই বিদ্যাঙ্গনের চেয়ারম্যান হলেন ড. কামাল উদ্দিন আহমদ তিনি বরাবরই কলেজের ও শিক্ষার্থীদের উন্নয়নে পরিচালনা পর্ষদ ও শিক্ষক মন্ডলীর সাথে সমন্বয় ও পরামর্শ দিয়ে থাকেন। উল্লেখ্য মোহাম্মদ জসীম উদ্দিন এই কলেজে অধ্যক্ষের দায়িত্ব লাভের পর পড়াশোনা ও একাডেমিক ভবন সম্প্রসারণ করে আমূল পরিবর্তন আনেন। সীমানা দেয়াল, নতুন ভবন, বাগান, মসজিদ, প্রধান গেইট, পুকুরের সৌন্দর্য বর্ধন, ঘাটলা ও স্মৃতি সৌধ নির্মানের উদ্যোগ পুরো চিত্র পাল্টে যায়। একজন বিচক্ষণ ও মেধাবী অধ্যক্ষের তত্বাবধানে অত্রাঞ্চলে তৈরী হচ্ছে সুশিক্ষিত আলোকিত শিক্ষা জীবনের অধ্যায়। প্রতিটি শিক্ষার্থী ও অভিভাবকদের শ্রদ্ধার পাত্র হলেন অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দিন। তাঁর মেধা প্রজ্ঞা ও বিচক্ষণতায় নিশ্চয় বরকোটা স্কুল এন্ড কলেজের মুখ আরো উজ্জ্বল হয়ে আলো ছড়াবে দ্যুতিময় অনবরত।




