Uncategorized
শেরপুরে প্রথম এক করোনা রোগী শনাক্ত
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলায় প্রথম এক করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টায় শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ এ তথ্য নিশ্চিত করেন।
জানাজায়, গত ১২ মে এক ব্যক্তির করোনা পরীক্ষার নমুনা নেয়া হলে পজেটিভ আসলে আবার ২য় বার ১৭ তরিখে পরীক্ষা করলে আবারো পজেটিভ আসে। সে শেরপুর শহরের হাসপাতাল রোডের ভিআইপি জেনারেল হাসপাতালের ল্যাব টেকনোলজিষ্ট হিসেবে কর্মরত আছে। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায়। সে শেরপুর উপজেলার পৌরসভার টাউনকলোনী এলাকায় একটি মেসভাড়া নিয়ে থাকে।
এ ব্যাপারে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ বিষয়টি নিশ্চিত করে রাত সাড়ে ১০টায় এই প্রতিবেদককে জানান, আমরা ক্লিনিক এবং টাউন কলোনীর যে মেসে ভাড়া নিয়ে থাকে সেখানে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




