Uncategorized

লামায় ইয়াবা ও গাজা সহ আটক ২

ইলিয়াছ সানি, লামা প্রতিনিধি : লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে ৪ হাজার পিস ইয়াবা ও ১০ হাজার টাকার গাজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে আজিজনগর পুলিশ ক্যাস্প।
বুধবার সকালে লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের তৈলুনিয়াপাড়া গ্রামের নিজ বাড়ী থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো ওই গ্রামের মৃত আব্দুস ছত্তারের ছেলে বেলাল হোসেন মধু(৪২) ও তার সহযোগী মোহাম্মদ আবু সুফিয়ান শফি (41) পিতা-আব্দুস শুকুর, গ্রাম- কোরশাপাড়া, ৩নং ওয়ার্ড, হোয়ানক ইউপি, মহেশখালী,কক্সবাজার।
আজিজনগর ক্যাম্প ইনচার্জ শেখ শামীম জানান আজ ৯ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে জানাতে পারি সকালে বেলাল হোসেন মধুর বাড়ি থেকে ইয়াবা ও গাজার চালান যাবে। আমরা সকাল ১১টায় মধুর বাড়িতে অভিযান পরিচালনা করি, অভিযানে বাড়ি তল্লাশি করে ব্যাগের ভিতরে থেকে ৪ হাজার পিস ইয়াবা ও ১০ হাজার টাকার গাঁজাসহ মাদক সম্রাট মধু ও তার সহযোগীকে গ্রেপ্তার করি। গ্রেপ্তার করে তাদেরকে লামা থানায় সোর্পদ করি।
লামা থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, আমরা মাদক সম্রাট মধুকে ধরার চেষ্টা করে আসছিলাম, তার বিরুদ্ধে একাধিক মাদক মামলাও রয়েছে। সে সব সময় কৌশলে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button