Uncategorized

এ্যাডঃ সাজুর উপর বর্বরোচিত হামলা ও হত্যার বিচার দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলা বার এ্যাসোসিয়েশনের বিজ্ঞ সদস্য এ্যাড.মোঃ সাজু মিয়ার উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা ও তার পিতাকে হত্যার বিচার দাবিতে ৮ ফ্রেব্রুয়ারি,২২ মঙ্গলবার দুপুর ২ ঘটিকায় বার এ্যাসোসিয়েশন ভবনের নিচে সাধারণ আইনজীবী ব্যানারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় । সমাবেশ শুরুর আগে আইনজীবী গানের অংশগ্রহণে একটি প্রতিবাদ র‍্যালি বার ভবনের নিচে শুরু হয়ে ডিসি অফিস এর সামনে থেকে ঘুরে আবার বার ভবনের নিচে এসে শেষ হয়। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বার এ্যাসোসিয়েশনের সভাপতি এ্যাড. আহসানুল করিম লাচু , সা: সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, এ্যাড. মিজানুর রহমান, এ্যাড জি এস এম আলমগীর, এ্যাড এতেশামুল ইমরান, বারের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড সরোয়ার হোসেন বাবুল, এ্যাড পীযূষ কান্তি পাল, এ্যাড জাহাঙ্গীর আলম, এ্যাড এসএম ফয়সাল হোসেন, এ্যাড আশরাফ আলী, এ্যাড রেজা মিয়া সহ আরো অনেকে । বক্তারা অতিদ্রুত দোষী ব্যক্তিদের আটক করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন । উল্লেখ্য যে, বিগত ২১/০১/২২ ইং তারিখে সন্ত্রাসী হামলায় গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্য এ্যাড. সাজু মিয়ার পিতা খন্দকার জামাত আলী মৃত্যুবরণ করেন এবং এ্যাড. সাজু মিয়া ও গোবিন্দগঞ্জ বার অ্যাসোসিয়েশনের শিক্ষানুবিস আব্দুর রশিদ গুরুতর আহত হন ।এই হামলাকে কেন্দ্র করে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button