Uncategorized

গাইবান্ধায় মাদক মামলায় এক ব্যক্তির ৫ বছরের কারাদন্ড

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় মাদকের এক মামলায় মোস্তাফিজুর রহমান গুল্লু ব্যাপারী (৪৬) নামে এক ব্যক্তিকে পাঁচ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে গাইবান্ধা সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান গুল্লু ব্যাপারীর বাড়ি জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পুনতাইড় ফকিরপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মফিজুল ইসলামের ছেলে। মামলার এজাহারে বলা হয়, ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার পুনতাইড় গ্রামে মাদকবিরোধী অভিযান চালায় গাইবান্ধা র‌্যাব-১৩ ক্যাম্পের সদস্যরা। গোপন তথ্যে ওই গ্রামের জহুরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে মোস্তাফিজুর রহমান গুল্লু ব্যাপারীকে আটক করে তারা। এ সময় তার শরীর তল্লাশি চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র‌্যাব। এ ঘটনায় ওই দিন রাতেই র‌্যাবের তৎকালীন ডিএডি নুরুল আমিন বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলায় মোস্তাফিজুরকে একমাত্র আসামি করা হয়। পরবর্তীতে তদন্ত শেষে পুলিশ মোস্তাফিজুর রহমান গুল্লু ব্যাপারীর নামে আদালতে অভিযোগ পত্র জমা দেয়। বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফারুক আহমেদ প্রিন্স বলেন, দীর্ঘ শুনানি ও সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আসামিকে পাঁচ বছরের কারাদন্ড দিয়েছেন। একই সাথে তাকে অর্থদন্ডও করা হয়। আসামীপক্ষের হয়ে মামলাটি লড়েন আইনজীবী আবু আলা মো. সিদ্দিকুল ইসলাম রিপু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button