Uncategorized

বান্দরবানে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক উল্টে ড্রাইভার নিহত

রুমা প্রতিনিধি : বান্দরবানের রুমা উপজেলায় যাওয়ায় পথে রুমা সদর ইউনিয়নের চাল বোঝাই একটি ট্রাক মুরং বাজার সংলগ্নের ঝিরিতে পড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ।
এ দুর্ঘটনা ঘটনায় ট্রাকের চালক আব্দুল গফুর নামে একজন নিহত হন স্পটে । তার বাড়ি বাজালিয়া পুরাননগর এলাকায় বলে জানা যায়।
২ ফেব্রুয়ারি দুপুর দেড়টার মধ্যে বান্দরবান থেকে একটি সরকারি চাল বোঝাই বহনকারী ট্রাক বান্দরবান সদর থেকে রুমা যাওয়ায় পথে রোয়াংছড়ি উপজেলারই তারাছা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পাইক্ষ্যংঝিড়ির নামক স্থানে বেইলী সেতুটি পার হতে গিয়ে ট্রাকটি ব্রীজসহ ভেঙ্গে ঝিরিতে পরে চুরমার হয়ে যায়।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল মান্নান সাংবাদিক দের জানান , ব্রেইলী ব্রীজ ভেঙ্গে ট্রাকসহ ঝিরিতে পড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানা গেছে । ঘটনাস্থল থেকে গফুর নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ প্রশাসন।
ঘটনার পরে রুমা জোন সেনাবাহিনী ও বান্দরবানের দমকল বাহিনীর একটি টিম ঘটনাস্থলে রওনা হয়েছে।
রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো : মামুন শিবলী গনমাধ্যমে কর্মীদের জানান, একটি চাল বোঝাই ট্রাক ব্রেইলী ব্রীজ পার হতে গিয়ে ব্রীজসহ ভেঙ্গে ঝিরিতে পরে গেছে । আমি দুর্ঘটনা কবলিত স্থানে আছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button