সাজেকে পুড়ে যাওয়া রিসোর্ট পূর্ণনির্মাণের শুভ উদ্বোধন

ফারুক সুমন : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন ওমর কেন্দ্রে ভয়াবহ অগ্নি কান্ডের ফলে পুড়ে যাওয়া রিসোর্ট পূর্ণনির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন সিক্স বেঙ্গল বাঘাইহাট জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মুনতাসির রহমান চৌধুরী, পিএসসি। ০১ ফেব্রুয়ারী ২০২২ মঙ্গলবার দুপুরে রিসোর্ট পূর্ণনির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন তিনি। এসময় সাজেক থানার ওসি নুরুল আনোয়ার, সাজেক রুইলুই মৌজার হেডম্যান লালথাংগা লুসাই, কংলক পাড়ার হেডম্যান সহ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাজেক ইউনিয়নের চেয়ারম্যান পার্থীগন সহ স্থানীয় রিসোর্ট ও কটেজ মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার লেঃ কর্ণেল মুনতাসির রহমান চৌধুরী, পিএসসি বলেন রিসোর্ট তৈরি করতে গিয়ে বিভিন্ন ধরনের দূর্নিতী, অনিয়ম, সন্ত্রাসী কার্যক্রম ও বিশৃঙ্খলা সৃষ্টি নিয়ে দীর্ঘদিন ধরে বেশ কিছু রিসোর্ট এর কার্যক্রম বন্ধ আছে। সম্প্রতি আগুনের পুড়ে গিয়ে আরও কিছু কিছু রিসোর্ট এর কার্যক্রম বন্ধ হয়েছে। বিশেষ বিবেচনায় আমরা পুড়ে যাওয়া রিসোর্ট পূর্ণনির্মাণ কাজের অনুমতির মাধ্যমে অগ্রগতি শুরু করলাম। আপনারা যদি এই অগ্রগতি ধরে রাখতে পারেন তাহলে আমরা পর্যায়ক্রমে বাকী রিসোর্ট গুলো পরিচালনার অনুমতি দেয়ার চেষ্টা করবো। এখানে হেডম্যান ও স্থানীয় জনপ্রতিনিধিদের ডাকার উদ্দেশ্য হলো আপনারা এসব কাজের তদারকি করবেন যাহাতে নতুন করে কোন ধরনের দূর্নিতী, অনিয়ম বিশৃঙ্খলা, সন্ত্রাসবাদী কর্মকান্ডের সূচনা না হয়। এছাড়াও চেয়ারম্যান পার্থীদের উদ্দেশ্য বলেন সাজেকের বাসিন্দারা অন্য এলাকার লোকজনের কাছ থেকে পিছিয়ে রয়েছে। তাদের জীবন মান উন্নয়ন করতে হবে, সাজেকের উন্নয়নের সুফল তাদের মাঝে সমান ভাবে বিলিয়ে দিতে হবে, যাহাতে সবাই বুজতে পারে আপনারা তাদের জন্য কাজ করছেন । আগামী ৭ ফেব্রুয়ারী নির্বাচন এখানে যার ভোট সে দিবে কোন ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না। আপনারা যদি সম্মিলিত ভাবে একটি অবাদ ও সুষ্ঠ নির্বাচন নিশ্চিত করতে পারেন এবং পরিস্থিতি নিয়নতনে থাকে, তাহলে মাননীয় রিজিয়ন কমান্ডার সাজেকে এসে নিজে আরও কিছু রিসোর্ট পরিচালনার অনুমতি দিবেন। উল্লেখযে গত দুই ডিসেম্বর মধ্য রাতে আগুনে ৩ টি রিসোর্ট, একটি রেষ্টুরেন্ট ও একটি বসত ঘর পুড়ে যায় প্রাথমিক ভাবে পুড়ে যাওয়া এসব রিসোর্টের কাজ নতুন করে শুরুর শুভ সূচনা করা হয়েছে।




