Uncategorized

ধামরাইয়ে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : শীতের পিঠা নিয়ে ধামরাই থেকে ঢাকায় মেয়ের বাসায় যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল সবজি ব্যবসায়ী মিনহাজ উদ্দিন মিনার (৬০)। গতকাল শুক্রবার ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ইসলামপুর বাটা গেট সংলগ্ন ডি-লিঙ্ক পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে বাসের যাত্রী মিনহাজ উদ্দিন মিনা (৬০) ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পরই বাস ও ট্রাক পালিয়ে যাওয়ায় আটক করতে পারেনি পুলিশ।
নিহত মিনহাজ উদ্দিন মিনা ধামরাই পৌরসভার ঘড়িদারপাড়া মহল্লার বাসিন্দা ছিলেন। তিনি ধামরাই বাজারের সবজির ব্যবসা করতেন।
নিহত স্বজনদের কাছ থেকে জানা গেছে, মেয়েকে শীতের পিঠা খাওয়ানোর জন্য শুক্রবার মিনহাজ উদ্দিন মিনা পিঠা নিয়ে ডি-লিঙ্ক পরিবহনের যাত্রীবাহী বাসে ঢাকায় মেয়ের বাসায় যাওয়ার পথেই এ দুর্ঘটনার শিকার হন।
ধামরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, পালিয়ে যাওয়া বাস ও ট্রাক আটকের চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button