Uncategorized

জয়পুরহাটে ইউ পি নির্বাচনে পথসভায় সাম্প্রদায়িক বক্তব্যে গ্রেফতার- ১

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট সদর উপজেলা ভাদসা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী সভায় একথা বলেন আবুল কালাম সোনার (৬০) নামে এক আওয়ামীলীগ কর্মী ও আবু জাফর (৩৬) নামে এক জামায়াত কমীর বিরুদ্ধে সাম্প্রদায়িক বক্তব্যের অভিযোগ উঠেছে।
এঘটনায় ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার জয়পুরহাট জেলা আওয়ামী লীগের নেতা মাহমুদ হোসেন হিমু বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে দুই জন নামীয়সহ অজ্ঞাত আরও ৪-৫ জনের বিরুদ্ধে জয়পুরহাট থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ এ মামলার একজন আসামীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন, আবু জাফর (৩৬)। তিনি জয়পুরহাট সদর উপজেলার মালইপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে। তিনি ভাদসা ইউনিয়ন জামায়াতের কর্মী বলে জানিয়েছে।
তবে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হায়দার আলীর দাবি আওয়ামী লীগের দলীয় প্রার্থীর লোকজন তাঁর নির্বাচনী পথসভায় দেওয়া বক্তব্য আংশিক ও বিকৃতি আকারে প্রকাশ করে তার বিরুদ্ধে অপ-প্রচার চালানো হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২২ ডিসেম্বর বিকেলে ভাদসা উচ্চ বিদ্যালয় মাঠে আ’লীগের বিদ্রোহী প্রার্থী হায়দার আলীর পক্ষে পথসভা করা হয়। সভায় হায়দার আলীর ‘ঘোড়া মার্কা’ প্রতীকে ভোট চেয়ে বক্তব্য দেন তার পক্ষের নেতাকর্মীরা। সেখানে জামায়াতের স্থানীয় নেতা ভাদসা ইউনিয়নের মালইপুর গ্রামের আবু জাফর এবং ছিট দিওর গ্রামের আবুল কালাম সোনার নৌকা মার্কার বিরুদ্ধে আপত্তিকর ও সাম্প্রদায়িক বক্তব্য দেন। বিদ্রোহী প্রার্থী হায়দার আলীর পথসভায় দেওয়া বক্তব্য শোনার পর আ’লীগের নেতাকর্মীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ আলমগীর জাহান বলেন, ভাদসা ইউনিয়নে নির্বাচনী পথসভায় বক্তব্য দেওয়ায় ৩১ ও ৩৫ ধারায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button