Uncategorized

৮ মাস বন্ধ থাকার পর পকেটখালি পুলিশ ফাঁড়ি চালু

নাটোর প্রতিনিধি : প্রায় ৮মাস ধরে বন্ধ থাকা নাটোরের বাগাতিপাড়ার সেই পকেটখালি পুলিশ ফাঁড়িটি চালু করা হয়েছে। আজ বুধবার (২২ ডিসেম্বর) সকালে ২০জন পুলিশ সদস্য নিয়ে ফাঁড়িটি চালু করেন ফাঁড়ির দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান। এরপর ফাঁড়ি চালু উপলক্ষে দুপুরে আলো দিয়ে সাজানো হয় চারপাশ।
উল্লেখ্য, ৮মাস বন্ধ পকেটখালী ’ পুলিশ ফাঁড়ি, চরম আতঙ্কে চার উপজেলার মানুষ শিরোনামে বিভিন্ন অনলাইন ও প্রিন্টে সংবাদ প্রকাশ করা হয়। এরপর আজ বুধবার ফাঁড়িটি চালু করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এরআগে ২০১৩ সালে ফাঁড়ি স্থাপনের মাত্র ২বছরের মাথায় নিরাপত্তার অজুহাতে ফাঁড়িটি বন্ধ করে দেয়া হয়! স্থানীয় জনপ্রতিনিধিরা উদ্যোগ নিয়ে সেসময় ফাঁড়ি চালু করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button