ডাঃ মুরাদের বিরূদ্ধে জয়পুরহাট আদালতে মামলা

জয়পুরহাট প্রতিনিধিঃ সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ব্যারিষ্টার জাইমা রহমান তার পরিবারের বিরূদ্ধে ফেসবুকে অশালীন কুটক্তি, মিথ্যা তথ্য প্রচারে বিরূদ্ধে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হোসেন সহ ২ জনের বিরূদ্ধে জয়পুরহাট আদালতে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে জয়পুরহাট বিজ্ঞ ১ নং আমলী ম্যাজিট্রেট আদালতে এ মামলা দায়ের করেন জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের জেলা শাখার সাধারন সম্পাদক এ্যাড. আবু হেনা মোঃ মোজাহেদুল ইসলাম রাজু।
মামলার বিবরনে জানা যায় যে, গত পহেলা ডিসেম্বর ২০২১ তারিখে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, ডাঃ জোবাইদা রহমান ও জাইমা রহমান সম্পর্কে নানা কুরুচিপূর্ন নারী বিদ্বেষী, অশালীন মিথ্যাচার ও নারীর প্রতি অবমাননা মূলক ফেসবুকে বক্তব্য দেওয়ার পর সারা বিশে^ ছড়িয়ে পড়লে ব্যাপক ভাবে জিয়া পরিবারের মানহানি হয়। এ ঘটনায় সোমবার দুপুরে জয়পুরহাট আদালতে মামলা দায়ের করা হয়। মামলার অপর আসামী ঐ বক্তব্যের ডিজিটাল উপস্থাপক চট্টগ্রামের পটিয়া এলাকার মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ।
মামলার বাদী জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের জয়পুরহাট জেলা শাখার সাধারন সম্পাদক এ্যাড. আবু হেনা মোঃ মোজাহেদুল ইসলাম রাজু মামলা করার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ্যাড.নিপেনন্দ্রনাথ মন্ডল পিপি বলেন ১৯৮০ সালের পেনাল কোডের ১৫৩-ক/৫০৫-ক/৫০৯ ধারায় মামলা টি করেছে। মামলাটির বাদীর জবানবন্দী গ্রহন করে আদেশের জন্য আগামী ২৩ ডিসেম্বর দিন ধার্য করেছে আদালত।




