Uncategorized
বাংলাদেশ-আফগানিস্তান ১ম ম্যাচ ২৫ সেপ্টেম্বর

আগামী মাসে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য বাংলাদেশ আসছে আফগানিস্তান। ২৫ সেপ্টেম্বর হবে প্রথম ম্যাচ। এরপর ২৮ সেপ্টেম্বর দ্বিতীয়টি এবং ১ অক্টোবর হবে তৃতীয় ম্যাচটি। তিনটি ম্যাচই হবে মিরপুর স্টেডিয়ামে।
আজ শনিবার এই সূচি চূড়ান্ত করা হয়।
ইংল্যান্ডের সফরের আগে এটা হবে বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ সিরিজ।
আর আফগানিস্তান এই দ্বিতীয়বার কোনো টেস্ট প্লেয়িং দেশের বিরুদ্ধে পূর্ণাঙ্গ ওয়ানডে সিরিজ খেলবে। এর আগে তারা জিম্বাবুয়ের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলেছিল।
সত্র : ক্রিকইনফো



