Uncategorized

রুমায় ৩য় ধাপের নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ ৪ইউপি সদস্য প্রার্থীর

লোঙা খুমি,রুমা (বান্দরবান) প্রতিনিধি : বান্দরবানে রুমা উপজেলায় ৪ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ২ ওয়ার্ডের ৪জন ইউপি সদস্য প্রার্থী রাষ্ট্রের সাংবিধানিক বাধ্যবাধকতা দায়িত্ব পালন না করে পক্ষপাতদুষ্ট বিনিময়ের ভোট কারচুপির অভিযোগ করেছে । তাঁরা পুনরায় ভোট গণনার দাবি জানান। গত ২৯নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা,ও রিটার্নিং কর্মকর্তা সহ সংশ্লিষ্ট দপ্তরের এ অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ কারীরা হলেন, ১নং পাইন্দু ইউনিয়নের ২নং ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী মংহ্লাচিং মার্মা, ২নং রুমা সদর ইউনিয়ন পরিষদে ৬নং ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থীগণ , মংএসিং মার্মা,শৈক্যচিং মার্মা,মংথোওয়াই মার্মা । ইউপি সদস্য প্রার্থী মংহ্লাচিং মার্মা বলেন, ভোট গননার শেষে আমার এজেন্ট কে কেন্দ্রের দায়িত্বশীল প্রিজাইডিং অফিসার বলেন, তোমার প্রার্থী ফ্যান মার্কা জিতে গেছে। তুমি চলে যাও অপর প্রার্থী লোকজন আক্রমণ করতে পারে । এজেন্ট বের হয়ে আসলে ভোট গননার ফলাফলের কাগজের আরেকজন প্রার্থীকে সম্পুর্ন বেআইনি পক্ষপাতদুষ্ট করে বিজয়ী করিয়ে দেয় ! অন্য দিকে রুমা ৬নং ইউপি সদস্য প্রার্থী মংএসিং মার্মা, শৈক্যচিং মার্মা, মংথোওয়াই মার্মা বলেন, জনগনের ট্যাক্সের বেতনধারী প্রিজাইডিং অফিসারদের পক্ষপাতদুষ্ট বিনিময়ে ভোট রদবদল ৯-৬ করেছে ! এটি যেমন প্রার্থীদের বেদনাদায়ক তেমনি রাষ্ট্রের জন্যও লজ্জাকর বিরল ঘটনা ! তাই আমরা পুনরায় ভোট গণনার আবেদন করেছি। আরো সংশ্লিষ্ট ইউনিয়ন সদস্য প্রার্থীদের সূত্রে জানতে পারি , ৩নং রেমাক্রি প্রাংসা ইউনিয়ন ৭নং ওয়ার্ড , রুমা ২নং সদর ইউনিয়ন ৮নং ওয়ার্ড ,৬নং ওয়ার্ড,১নং ওয়ার্ড গুলোতে ভোট কারচুপির করে পক্ষপাতদুষ্ট বিনিময়ের ভোট রদবদল হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। যারা ভোটের বিজয় করিয়ে দিতে মেম্বার প্রার্থীদের সাথে কারসাজি রয়েছে তারাই ইতিমধ্যে প্রিজাইডিং অফিসার, সহকারী, পোলিং কর্মকর্তাগণ অধিকাংশ টাকা ফেরত দিয়েছে বলে সূত্রে জানা গেছে । ভোট কারচুপির অভিযোগ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা তরুণ কুমার চাকমা কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, কয়েকটি অভিযোগ পেয়েছি, এখন আমাদের কিছু করার নেই । অভিযোগ জেলা নির্বাচন অফিসে পাঠানো হবে আর গেজেট প্রকাশ হলে অভিযোগকারীরা মামলা দায়ের করতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button