Uncategorized

ঈদগাঁও বাজারে দিন দুপুরে সন্ত্রাসী হামলা, আহত -২

নুরুল আজিম : কক্সবাজারের ঈদগাঁও বাজারে দিন দুপুরে সন্ত্রাসী হামলায় ২জন গুরুতর আহত হয়েছে। আহতদের সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে বাজারের শাপলা চত্বরে এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে জানা যায়, ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজ পাড়া এলাকার আমির হোসেনের ছেলে আবুল হাশেম প্রকাশ লেডুর সাথে মধ্যম মাইজ পাড়া এলাকার আবদু রহমানের সাথে কথা কাটাকাটি হয় বাজারের কাজী অফিসে । এ ঘটনাকে কেন্দ্র করে লেড়ু মোবাইলে যোগাযোগ করে বাজার এলাকার তার শশুর বাড়ীর লোকজন নিয়ে এসে কাজী অফিসের সামনে শাপলা চত্বরে আবদুর রহমানের উপর উপুর্যুপরি হামলা চালায় ।এ সময় আবদুর রহমানের ছেলে মহি উদ্দিন এগিয়ে আসলে তাকে ও একই ভাবে মারধর করে। এরা দুজনেই গুরুতর আহত । প্রত্যক্ষদর্শীরা জানান, ঘন্টা ব্যাপী এদের মারধর করা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক এরা দুজনেই রক্ত বমি করতেছে ।
আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান স্বজনরা ।
এ ব্যাপারে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিমের সাথে কথা হলে ওনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বাজার ব্যবসায়ীরা এ ঘটনাকে কেন্দ্র করে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এবং প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button