হোমনা রেহানা মজিদ মহিলা কলেজে বার্ষিক মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা ॥ কুমিল্লার হোমনা রেহানা মজিদ মহিলা কলেজের বার্ষিক মিলাদ ও এইচএসসি পরীক্ষার্থীদের প্রানবন্ত বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার দুপুরে কলেজের চতুর্থ তলাস্থ হল রুমে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অত্র কলেজের ও মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজর প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষাবিদ পপি লাইব্রেরীর স্বত্বাধিকারী অধ্যক্ষ আবদুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রুমন দে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার স্পিনা রানী প্রামাণিক,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান। প্রভাষক সুলতানা রাজিয়া আক্তারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ মুজিবুর রহমান,বক্তব্য হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, কলেজের প্রভাষক মোঃ শাহীন মিয়া, পরীক্ষার্থী জান্নাতুল ফেরদৌসী ও শিক্ষার্থী ফাহিমা। উপস্থিত ছিলেন প্রাক্তন অভিভাবক ও হোমনা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ হানিফ খান, হোমনা থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ কামাল হোসেন, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ মুর্শিদ আলম ও স্থানীয় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্রাঞ্চ ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ। কলেজের প্রধান হিসাব রক্ষক মোঃ রুস্তম আলী ভুইয়ার তত্বাবধানে ও শিক্ষক মন্ডলী এবং অভিভাবকদের উপস্থিতি অনুষ্ঠানের পরিধি শ্রীবৃদ্ধি করেছে। কলেজটি আগামী সেশনে ডিগ্রি পর্যায়ে পড়াশোনার অনুমতি প্রাপ্তিতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে স্বস্থি দেখা যায়। পরে পরীক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনায় মিলাদ মাহফিল ও দোয়া করা হয়।




