Uncategorized

বাঘাইছড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবক নিহত

বাঘাইছড়ি সংবাদদাতা: রাংগামাটির বাঘাইছড়ি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লোকমান হোসেন (২১) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার খেদারমারা ইউনিয়নের দুরছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লোকমান হোসেন দুরছড়ি এলাকার মুসলিম ব্লক পাড়ার বাসিন্দা নুরু হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে উপজেলার দুরছড়ি বাজারে কাজ করতে যান লোকমান। ঐ সময় পানির প্রয়োজন পড়লে তিনি ইলেক্ট্রনিক মটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ রাবেতা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত লোকমান হোসেনের পিতা মোহাম্মদ নুরুল আলম বলেন, এটি একটি দুর্ঘটনা, তাই আমার কোন অভিযোগ নেই। আমার কপালে যা ছিলো, তা হয়েছে।
মারিশ্যা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী (আর ই) সুগত চাকমা’র কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি খুবই দুঃখ জনক, এ বিষয়ে কোন অভিযোগ নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button