Uncategorized

আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত

গোলাম রাব্বানী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ জেলার আত্রাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় নাইমুল ইসলাম নাইম (১৮) নামে এক যুবক নিহত ও আকাশ (২০) নামে অপর এক যুবক আহত হয়েছেন।
সোমবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় নওগাঁ-নাটোর আঞ্চলিক সড়কের আত্রাই পুরাতন রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম রানীনগর উপজেলার আমিরপুর গ্রামের ইউনুস আলীর ছেলে।
জানা যায়, নাঈম আত্রাই থেকে মোটরসাইকেল যোগে রানীনগরে যাচ্ছিলেন। এ সময় আত্রাই পুরাতন রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছলে সামনে থাকা একটি ট্রাকটারের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে যায়। এতে মোটরসাইকেল চালক নাইমুল ইসলাম নাইম ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেলে থাকা আত্রাই উপজেলার পারপাঁচুপুর গ্রামের আনিস প্রামাণিকের ছেলে আকাশ (২০) গুরুতর আহত হন। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button