Uncategorized

ধামইরহাটে পানিতে ডুবে শিশুর মুত্যু

আবুল বয়ান,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে পানিতে ডুবে সানজিদা নামের দেড় বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার আলমপুর ইউনিয়নের অন্তর্গত বড় মোল্লাপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সানজিদা একই এলাকার কৃষক মো. আলাল হোসেনের মেয়ে। আলাল দুই কন্যা সন্তানের জনক ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুরে শিশুটি নিজ বাড়ির পাশে একাকি খেলা করছিল। এদিকে আমন ধান কাটামারা নিয়ে পরিবারের লোকজন ব্যস্ত সময় পার করলে সকলের দৃষ্টির আড়ালে বাড়ির সাথে লাগানো পুকুরের পানিতে শিশুটি পড়ে যায়। পরে পরিবারের লোকজন শিশুটিকে পানি থেকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এমন মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম রাকিবুল হুদা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এবিষয়ে থানায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button