জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার শতবর্ষে সাম্যের বিশ্ব গড়ার ডাক

মো. নজরুল ইসলাম : ” বল বীর চির উন্নত মম শীর” জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার শতবর্ষের অনুষ্ঠানমালার অংশ হিসেবে মানিকগঞ্জের শিবালয়ে তেওতার প্রাচীন অধিপতি কিরন শংকর রায়ের জমিদার বাড়ীর প্রমীলা নজরুল মঞ্চে শিবালয় উপজেলা প্রশাসনের অায়োজনে ও স্থানীয় প্রমীলা নজরুল সাংস্কৃতিক গোষ্ঠীর সার্বিক তত্ত্বাবধানে বিকেল ৪ ঘটিকা থেকে বিদ্রোহী কবিতার উপর অালোচনা,অাবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বি এম রুহুল আমিন রিমন এর সভাপতিত্বে ও টিমোনী খান রিনো এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নজরুল ইনিস্টিউটের নির্বাহী পরিচালক মোহাম্মদ জাকীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবালয় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু,বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ফারাসিদ বিন এনাম,কৃষিবিদ রফিকুল ইসলাম চৌধুরী, নজরুল প্রমীলা গবেষক মিয়াজান কবির, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি অাতিকুর রহমান অাতিক,তেওতা ইউপি চেয়ারম্যান অালহাজ্ব অাবদুল কাদের, প্রমীলা নজরুল সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি মো.শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ জেলা শাখার সাধারন সম্পাদক মো. নজরুল ইসলাম, খান,উপদেষ্টা কমরেড বাদল মিয়া প্রমুখ।
বক্তারা প্রমীলা নজরুল এর নামে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের কাজ বাস্তবায়নসহ নজরুল একাডেমি ও প্রমীলা নজরুল সাংস্কৃতিক গোষ্ঠীর জন্য জন্য নির্ধারিত জায়গা দেয়ার দাবি করেন।সামাজিক ন্যয্যতা তথা কবির সাম্যের সমাজ বিনির্মানে নজরুলের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছরিয়ে দিতে সবাইকে এগিয়ে অাসার অাহবান করেন।




