বিনোদন

সানি লিওনের বিরুদ্ধে প্রতারণার মামলা

বিনোদন ডেস্ক : দু’টি অনুষ্ঠানের জন্য ২৯ লাখ টাকা নিয়েও সেখানে যাননি সানি লিওন। এমনটাই অভিযোগ তুললেন কেরল নিবাসী আর শিয়াস। কোচি পুলিশের কাছে অভিনেত্রীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা দায়ের করেছেন তিনি। গত শনিবার কোচি পুলিশ সানি লিওনের বয়ান রেকর্ড করেছে। যদিও তার বয়ান সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। কোচির অপরাধ দমন শাখার সূত্র মারফত খবর, তিরুবনন্তপুরমে ‘স্প্লিটসভিলা’ রিয়্যালিটি শোয়ের শুটিং করছেন সানি লিওন। সেখানেই দেখা করতে গিয়েছিল অপরাধ দমন শাখার একটি দল। সেখানে গিয়ে তার বয়ান রেকর্ড করা হয়েছে।
প্রথমে রাজ্য পুলিশের সাধারণ শাখায় অভিযোগ দায়ের করেন আর শিয়াস। তারপর সেটা পাঠিয়ে দেওয়া হয় অপরাধ দমন শাখার কাছে। তার অভিযোগপত্রে লেখা হয়েছিল, সানি লিওন ২৯ লাখ টাকা নিয়ে ফেরত দেননি। এবং যে দু’টি অনুষ্ঠানে যাওয়ার কথা হয়েছিল, তাতে উপস্থিতও হননি তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button