Uncategorized

সিংগাইরে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি,সিংগাইর(মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার নয়াপাড়া মোড় এলাকায় কামাল মার্কেটে টয়লেটের গর্ত করতে গিয়ে মাটি চাপা পড়ে কোহিনূর (৫৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত কোহিনুর কুষ্টিয়া জেলার আকরাম হোসেনের পুত্র।
কোহিনূর সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের চরদূর্গাপুর গ্রামের নোয়াইজ মিয়ার মেয়ে আমেনাকে বিয়ে করে ওই এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে। পাশাপাশি বিভিন্ন সময় সে দৈনিক মজুরিতে শ্রমিকের কাজ করতেন।
এলাকাবাসি জানান, জনৈক কামাল পারভেজের মার্কেটের ভিতর রবিবার (৩ জানুয়ারি) সকাল ১০ টায় আরো একজন শ্রমিককে সাথে নিয়ে গর্ত করার সময় কোহিনূর মাটি চাপায় পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ প্রসঙ্গে মার্কেটের মালিক কামাল পারভেজ মুঠো ফোনে বলেন, ২ হাজার ২০০ টাকা চুক্তিতে কোহিনুর গর্ত করে টয়লেটের চাক বাসানোর কাজ নেন।
তাড়াহুড়া ও অসতর্কতার কারণে বালু মাটির চাপায় তার মৃত্যু হয়। বিষয়টি স্থানীয়ভাবে সুরাহা হয়েছে বলেও তিনি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button