Uncategorized
বাঘাইছড়িতে ট্রাক চাপায় অজ্ঞাতনামা মানসিক প্রতিবন্ধি এক নারী নিহত

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার তুলাবান এলাকায় ট্রাক চাপায় অজ্ঞাতনামা মানসিক প্রতিবন্ধি এক নারী নিহত হয়েছে। রবিবার সকাল ১১ ঘটিকায় তুলাবান বনবিহারের সামনে বিপরিদ দিক থেকে আসা একটি হিনো ট্রাক অজ্ঞাত নারীকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। পরে ট্রাকটি পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে পৌছুতে দেরি করায় চালক পালিয়ে যায়। পরে পুলিশ এসে ঘতক ট্রাকটি আটক করে। ট্রাক ঝালকাঠি-(ট ১১০১৭২) আটকের বিষয়টি বাঘাইছড়ি থানার ওসি মোঃ আশরাফ উদ্দিন নিশ্চিত করেন।




