বিবিধশিরোনাম

ভারতে এক নম্বর চিকেন বিরিয়ানি

কলকাতা : বছর শেষে ফুড সাপ্লাই চেন সুইগি কলকাতায় প্রকাশ করল ভারতীয়দের পছন্দের খাবারের তালিকা। ভারতীয়রা ২০২০ সালে সব থেকে বেশি অর্ডার করেছেন চিকেন বিরিয়ানি। সেকেন্ডে একাধিক অর্ডার এসেছে চিকেন বিরিয়ানির। দু নম্বরে যে খাবারটি আছে তা কিন্তু একদম নিরামিষ। মসলা দোসা। তিন নম্বরে আছে পনির বাটার মশলা। চার নম্বরে আবার ফিরে এল গালুস গালুস ডোমেস্টিকাস মানে মুরগি। অর্থাৎ চিকেন ফ্রাইড রাইস।
পাঁচ নম্বরে ফিরে আসছে বিরিয়ানি। তবে, এবার মাটন এর চাদর জড়িয়ে। মানে মাটন বিরিয়ানি। ২০২০তে ৯১ লাখ বার ভারতীয়রা চা কিংবা কফির অর্ডার করেছেন সুইগিতে। ফুচকা মানে গোলগাপ্পাও বাদ নেই। ২ লাখ ৪০ হাজার বার ফুচকার অর্ডার গেছে সুইগিতে। পিঁয়াজ? তাও অর্ডার হয়েছে। কত কেজি জানলে চোখ কপালে উঠবে। ৭৫ হাজার ১৭৭ গ্রাম পিঁয়াজ কিনেছেন ভারতীয়রা এক বছরে। কলা, টোনড দুধ, ধনেপাতারও অর্ডার পেয়েছে সুইগি। ভারতের বৃহত্তম ফুড আগ্রিগেটরের হিসেব এটি। আর যারা আছে তার হিসেব মেলালে মনে হবে বুঝি ভারতীয়রা এক একটি বক রাক্ষস! মানবজমিন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button