বিনোদন

জীবনের সেরা সিদ্ধান্ত

মুফতি আনাসকে স্বামী হিসাবে বেছে নেওয়া জীবনের সেরা সিদ্ধান্ত বলিউড অভিনেত্রী সানা খানের। হলফ করে এ কথা বললেন তিনি নিজেই।
গতকালই তাদের বিয়ের এক মাস পূর্ণ হল। বিশেষ দিনটিকে আরও একটু স্মরণীয় করে রাখতে বিয়ের একটি সংক্ষিপ্ত ভিডিও ইনস্টাগ্রাম পেজে পোস্ট করেন সানা। সেখানে কমলা রঙের একটি ওড়না জড়িয়ে হাসিমুখে বিয়ের সার্টিফিকেটে সই করতে দেখা যাচ্ছে তাকে।
ক্যাপশনে সানা লেখেন, আজ থেকে এক মাস আগে আমি কবুল হ্যায় বলেছিলাম। আশা করি সারা জীবন এ রকম হাসি আর আনন্দের মধ্যে দিয়ে কাটিয়ে দিতে পারব। জীবনের সেরা সিদ্ধান্ত নিয়েছি আমি। আমার শাশুড়ি মা এই ওড়নাটি আমার জন্য তৈরি করেছেন।
গত ২০ নভেম্বর গুজরাতের মুফতি আনাসের সঙ্গে বিয়ে সারলেন অভিনেত্রী। একটি ঘরোয়া অনুষ্ঠানে পরিবারের সদস্যদের উপস্থিতিতে সব রকম রীতিনীতি মেনেই বিয়ে করেছিলেন তারা।
এর পরেই মধুচন্দ্রিমা করতে ভূস্বর্গ কাশ্মীরে উড়ে যান তারা। সেখান থেকে তাদের বিশেষ মুহূর্তগুলির আপডেট সানা অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই, নবদম্পতির দিকে ধেয়ে আসে কুরুচিকর মন্তব্য, মিম, ট্রোল ইত্যাদি। যেগুলির মূল বক্তব্য ছিল, এই জুড়ি একেবারেই বেমানান। তবে এ সবকে তোয়াক্কা না করেই নিজের মতো করে ভালোবাসায় দিন কাটাচ্ছেন তারা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সানার স্বামী মুফতি বলেন, তিনি সানাকে বলিউড ছাড়তে কখনও জোর করেননি। বরং সানা নিজেই গ্ল্যামার দুনিয়া ছেড়ে দিতে চেয়েছিলেন। সানার এই সিদ্ধান্তে বাকি সকলের মতো মুফতি নিজেও অবাক হয়েছিলেন বলে জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button