বিনোদন

ম্যাডোনাকন্যার উদ্দাম কাণ্ড

বাকি বিশ্ব কি বলছে সেদিকে মোটেও ভ্রুক্ষেপ নেই ম্যাটেরিয়াল গার্লখ্যাত সঙ্গীতশিল্পী ম্যাডোনার কন্যা লর্ডিস লিওনের। তিনি এখন ২৪ বছরের ফুটন্ত বসন্তে। এ বয়সটাকে তিনি নিজের স্বাধীনতা অনুযায়ী উপভোগ করছেন। তাই প্রেমিককে সঙ্গে নিয়ে ছুটে গিয়েছেন মেক্সিকোর টুলুমে সমুদ্রসৈকতে। সেখানে দুই টুকরো কাপড়ে কোনোমতে সম্ভ্রম রক্ষা করে সমুদ্রের নীল পানিতে উদ্দামতা সৃষ্টি করেছেন। পানির সঙ্গে, প্রেমিকের বুকে আছড়ে পড়েছেন। ঠোঁটে ঠোঁট রেখে বলেছেন অগণিত না বলা কথা। গত মাসে তিনি ছবির মতো সুন্দর ওই সমুদ্রসৈকতে উপস্থিত হন।
এ সময় তার শরীরের উপরের অংশে ছিল নিয়ন কালারের অন্তর্বাস। আর শরীরের নি¤œাংশে ছিল শুধুমাত্র এক টুকরো কালো বিকিনি। এ ছাড়া পুরো শরীর ছিল তার উদোম। এ পোশাকেই ওই সমুদ্রসৈকত মাতিয়ে এসেছেন তিনি। আশপাশে আরও কিছু মানুষ ছিল। তাদের দিকে ভ্রুক্ষেপও করেন নি। প্রেমিকের বুকে লর্ডিস আটকে আছেন এমন কয়েকটি ছবি দিয়ে সচিত্র খবর প্রকাশ করেছে অনলাইন ডেইলি মেইল। আর তা নিয়ে হুলস্থুল পড়ে গেছে চারদিকে। ম্যাডোনার কন্যা বলে কথা। এতে বলা হয়েছে, সমুদ্র সৈকতে নামমাত্র বিকিনিতে লর্ডিস ছিলেন অসাধারণ। তার গলায় ছিল স্বলের নেমপ্লেটযুক্ত হার। নয়ন জুড়ানো ম্যানিকিউর। এভাবেই প্রেমিকের বুকে ধরা দিয়েছিলেন তিনি। পানির ভিতর প্রেমিকের বাহুবন্ধনে আবদ্ধ হয়েছেন। ভেসেছেন। পানিতে ডুবেছেন। যতটা পারেন ভালবাসা আদায় করে নিয়েছেন। ম্যাডোনার মতো তিনি সঙ্গীতশিল্পী নন। তবে নতুন জুসি কোটার এবং প্যারেড অন্তর্বাসের প্রচারণার মডেল হয়েছেন। ম্যাডোনার গর্ভে তার জন্ম, পিতা ম্যাডোনার এক সময়ের ব্যক্তিগত প্রশিক্ষক কার্লোস লিয়ন।
সুত্র : মানবজমিন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button