হাতিয়ায় ইউএনওর বিরুদ্ধে আইটি কর্মকর্তাকে মারধরের অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী হাতিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওর বিরুদ্ধে হাতিয়া আইটি পার্কের কর্মকর্তা তারিফ আহমেদকে (৩০) বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে ।
শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেনের অফিস কক্ষে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় হাতিয়ায় আইটি পার্কের টেকনিক্যাল এক্সিকিউটিভ তারিফ আহমেদ জানান, দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে ফোন দিয়ে তার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় তার অফিসে আসতে বলেন। পরে আমি অনলাইনে দেখতে পাই তার ভাষা সংযুক্তি বিচ্ছিন্ন অফিসে লাইনটি সংযোগ আছে তাই আমি তার বাসায় গিয়ে দেখি তিনি মিস্ত্রি দিয়ে তার বাসায় কাজ করার সময় ইন্টারনেটের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সেই আইটি পার্কের কর্মকর্তা তারিফ আহমেদকে বিষয়টি জানায়।
সে ঘটনাস্থল থেকে অফিসে প্রবেশ করলে কোন কিছু জিজ্ঞেস না করে তাকে প্রথমেই একমাস জেল অনাদায়ে ৩০ হাজার টাকা জরিমানা করে। বিষয়টি সে তার মালিককে জানলে। আইটি পার্কের মালিক শাহ আজিজুর রহমান মিরাজ বিষয়টি জেলা প্রশাসক খোরশেদ আলমকে জানান। এই বিষয়টি সর্ম্পকে জেলা প্রশাসক খোরশেদ আলমকে কেন জানালেন এ জন্য তাকে ওই সময় তার গলা চিপে ধরে পরে বেধড়ক মারধর করে।
এই বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন জানান, এটি সম্পূর্ণ মিথ্যাচার। একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা কখনো এমন আচরণ করতে পারে না। একটি পক্ষ তার বিরুদ্ধে আগেও মিথ্যাচার করেছে এ ধরনের অপপ্রচারও তার একটি অংশ।




