উপমহাদেশশিরোনাম

বিয়েতে বরকে একে-৪৭ উপহার!

পাকিস্তানে এক বিয়ের আসর সেজেগুজে বসে রয়েছেন নবদম্পতি। অতিথিরা আসছেন, দেখা করছেন আর সেইসঙ্গে নবদম্পতির হাতে তুলে দিচ্ছেন উপহার। কেউ আশীর্বাদ করছেন আবার কেউ শুভেচ্ছা জানাচ্ছেন।
সবকিছু ঠিকই ছিল। তবে অবাক করার ঘটনা ঘটল তখনই যখন কেউ বরের হাতে তুলে দিলেন একে-৪৭ অটো রাইফেল। না, কাউকে খুন করতে বা আঘাত করতে নয়। বিয়ের উপহারস্বরূপ বরের হাতে এই বন্দুক তুলে দেয়া হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছে।
ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানে এসে আচমকাই এক নারী একে-৪৭ রাইফেল বরের হাতে তুলে দিলেন । তবে আশ্চর্যের বিষয় হলো এতে বর না কনে-কেউই তেমন অবাক হননি। একে-৪৭ বন্দুকটি বরের হাতে তুলে দেয়ার পর তাকে উষ্ণ আলিঙ্গনও করতে দেখা যায় ওই নারীকে। তবে নেটিজেনদের অনেকেই ধারণা করেন, ওই নারী নবদম্পতির পূর্ব পরিচিত কিংবা অতিথি। যদিও তারও পরিচয় জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button